যশোরে শেখ রাসেল মিনি বাস্কেটবল প্রশিক্ষণ ও প্রতিযোগিতা সম্পন্ন

0

 

স্পোর্টস রিপোর্টার॥ বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের আয়োজনে যশোরের শেখ রাসেল মিনি বাস্কেটবল প্রশক্ষিণ ও প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার যশোর বাস্কেটবল গ্রাউন্ডে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বাস্কেটবল পরিষদের সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল ও বাংলাদেশ বাস্কেটবল পরিষদের কোষাধ্যক্ষ ওয়াসিফ আলী।
জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির, সভ-সভাপতি মোকসেদ শফী,অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল, যুগ্ম-সম্পাদক এ বি এম আখতারুজ্জামান,কোষাধ্যক্ষ সোহেল মাসুদ হাসান টিটো, বাস্কেটবল পরিষদের সহ-সভাপতি ও প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা ফেরদেীসী বেগম প্রমুখ।