যশোরে মাদক ব্যবসায়ী আটক, সাড়ে ৭শ পিস ইয়াবা উদ্ধার

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে সাড়ে ৭শ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাওন হোসেন ওরফে বড় বাবু (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। মঙ্গলবার সকালে সদর উপজেলার হাশিমপুর মধ্যপাড়া থেকে তাকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ক-সার্কেলের উপপরিদর্শক এস এম শাহীন পারভেজ হাশিমপুর মধ্যপাড়ার আরাফাত হোসেনের বাড়িতে অভিযান চালান। এ সময় তিনি আরাফাত হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী শাওন হোসেন ওরফে বড় বাবুকে আটক করেন। পরে তার দেহে তল্লাশি চালিয়ে প্যান্টের পকেট থেকে সাড়ে ৭শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এ ঘটনায় আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে।