যশোরে মাঠ থেকে দুইটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার ডাকাতিয়া ও নুরপুরের মাঠ থেকে গত সোমবার রাতে বৈদ্যুতিক ২টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে চলতি আমন মওসুমে কৃষকেরা দিশাহারা হয়ে পড়েছেন।

স্থানীয় কৃষক হানেফ, মোজাহার আলী ও শাহিন জানান, গত সোমবার রাতের কোনো এক সময় অজ্ঞাত পরিচয় চোরেরা ডাকাতিয়ার মাঠ থেকে ১টি এবং নুরপুরের মাঠ থেকে ১টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে।

মঙ্গলবার সকালে তারা মাঠে গিয়ে বিষয়টি দেখতে পান। তারা বলেন, এখন আমনের ভরা মওসুম চলছে। ট্রান্সফরমার চুরির কারণে কৃষকেরা ক্ষতি শিকার হয়েছেন।