যশোরে ভৈরব নদে জিয়া স্মৃতি মঞ্চের পোনা অবমুক্ত

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা জিয়া স্মৃতি মঞ্চের উদ্যোগে মৎস্য পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ভৈরব নদে মৎস্য পোনা অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা জিয়া স্মৃতি মঞ্চের সভাপতি তারিক হাসান টিপু। এ সময় উপস্থিত ছিলেন, জেলা জিয়া স্মৃতি মঞ্চের সাধারণ সম্পাদক আসহাবুল ইসলাম সাগর, সহ-সভাপতি নাসির হোসেন আমিন প্রমুখ।