যশোরে ভারতীয় ৩৬ বোতল মদ উদ্ধার,দুই ব্যবসায়ী আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ভারতীয় ৩৬ বোতল মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র‌্যাব সদস্যরা। গত বুধবার বিকেলে শহরের পূর্ব বারান্দী মোল্লাপাড়ার একটি ভাড়া বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক দুই মাদক ব্যবসায়ী হলেন, খুলনার ডুমুরিয়া উপজেলার মিকশিমিল রুদাঘরা এলাকার কিশোর কর্মকারের ছেলে বর্তমানে যশোর শহরের পূর্ব বারান্দী মোল্লাপাড়া কালভার্ট এলাকার জনৈক মুনতাসির কবিরের বাড়ির ভাড়াটিয়া কৌশিক কর্মকার (২৪) ও নড়াইলের লোহাগড়া উপজেলার শিয়েরবর এলাকার মৃত্যঞ্জয় সোমের ছেলে বর্তমানে যশোর শহরের নাজির শংকরপুরের বাসিন্দা সজিব সোম (২৬)।
র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্প সূত্র জানায়, বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিএডি করিমুল হাসানের নেতৃত্বে র‌্যাবের একটি টিম পূর্ব বারান্দী মোল্লাপাড়ায় কৌশিক কর্মকারের ভাড়া বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে কৌশিক কর্মকার ছাড়াও তার সহযোগী সজিব সোমকে আটক করেন র‌্যাব সদস্যরা। পরে ঘরের খাটের নিচে তল্লাশি চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩৬ বোতল মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা করা হয়েছে।