যশোরে ব্র্যাকের মানব পাচার প্রতিরোধে করণীয় বিষয়ক সভা

0

কুয়াদা (যশোর) সংবাদদাতা॥ যশোরে ব্র্যাকের উদ্যোগে মানব-পাচার প্রতিরোধে করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ব্র্যাক জেলা মাইগ্রেশন অফিসে চিলড্রেন ইনভেস্টমেন্ট ফান্ড ফাউন্ডেশনের সহায়তায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্র্যাক জেলা সমন্বয়ক আলমাছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস.এম মুনিম লিংকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা সমবায় অফিসার রনজিত কুমার দাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নরেন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মোদাচ্ছের আলী, চাঁচড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুঞ্জুর এ মাহবুব, ব্র্যাক মাইগ্রেশন কর্মসূচির জেলা ব্যবস্থাপক দেবানন্দ মন্ডল, উপজেলা এইচআরএলএস অফিসার সাব্বির আহমেদ প্রমুখ।