যশোরে বিভিন্ন ব্যক্তির হারিয়ে যাওয়া ২৬টি মোবাইল ফোন উদ্ধার করলো পুলিশ

0

স্টাফ রিপোর্টার॥ যশোর জেলার বিভিন্ন এলাকার মানুষের হারিয়ে যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের ২৬টি মোবাইল ফোনসেট উদ্ধার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। পুলিশের মিডিয়া সেল জানায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে অতিরিক্ত পুলিশ সুপার খ-সার্কেল মুকিত সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধার করা ২৬টি মোবাইল ফোনসেট মালিকদের কাছে হস্তান্তর করেন। এছাড়া মোবাইল ব্যাংকিং বিকাশ ও নগদে লেনদেনের সময় ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া চার ব্যক্তির মোট ৭৬ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হয়রানির শিকার দুই নারীকে আইনি সহায়তা দেয়া হয়েছে।