যশোরে বিপিএমপিএ’র সংবাদপত্র হকার্স ইউনিয়নকে মশারী প্রদান

0

 

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাকটিশর্নাস অ্যাসোসিয়েশনের(বিপিএমপিএ) আয়োজনে যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্যদের মশারী প্রদানসহ পিঠা উৎসব ও লাকি কুপনের বিজয়ীদের পুরস্কার দেয়া হয়েছে।  মঙ্গলবার প্রেসক্লাব যশোরের এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। বিপিএমপিএ’র সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিপিএমপিএ’র সাধারণ সম্পাদক আবু সুফিয়ান শান্তি, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু, যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক জিলহাজ্ব হোসেন প্রমুখ। পরে প্রধান অতিথি অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিদের নিয়ে সংবাদ পত্র হকার্স ইউনিয়নের সদস্য মাঝে মশারি,পিঠাসহ লাকি কুপনের বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন।