যশোরে বকচর ঈদগাহের উন্নয়ন কাজের উদ্বোধন

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের বকচর ঈদগাহের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে অনুষ্ঠানিকভাবে এই কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।

এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাবেক কমিশনার চৌধুরী হেদায়েতুল ইসলাম ভিকু, বিএনপি নেতা খন্দকার মহিবুর রহমান হিরণ, শাহাজান আলী, সৈয়দ এসএম সিরাজুল হক, নুরুল আমিন, নজুরল ইসলাম, আব্দুল ওয়াহ কালু, ফেরদৌস ওয়াহিদ লিটন, ঈদগাহ কমিটির সভাপতি আশরাফুল ইসলাম চৌধুরী মিলন, সহ-সভাপতি আহম্মদ আলী, হামিদুল্লাহ নয়ন, সাধারণ সম্পাদক ইয়াসিন আলী খান, যুগ্ম-সম্পাদক আইনুল হুদা, সাইফুদ্দিন কুনিয়াত প্রমুখ।