নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে দেশীয় অস্ত্রসহ আটক ১১

0
ছবি: সংগৃহীত।

নড়াইল সংবাদদাতা ॥ নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১১ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর ১২টার দিকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন-কালিয়া উপজেলার কলাবাড়িয়া চরকান্দিপাড়া গ্রামের এস্কেন্দার শেখ (৪৫), মো. আমিনুর শিকদার (৫৬), মো. হাফেজ শেখ (২৫), মো. তৈয়েবুর রহমান (৫৫), মো. সেকেন্দার আলী (৫৮), মো. হাসানুর রহমান (৫৫), মো. রিয়াজুল শিকদার (২৭), মো. আরিফুল শেখ (২২), মো. তারেক শেখ (৩২), মো. জুলফিকার রহমান (৪০) ও মো. শরিফুল মোল্যা (৪০)।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল সারোয়ার অস্ত্রসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার একটি মামলায় হাজিরা দেওয়ার জন্যে নড়াইল আদালতে আসেন কালিয়া উপজেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া চরকান্দিপাড়া গ্রামের ১১ জন আসামি। হাজিরা দেওয়ার আগে আদালত চত্বরে এক আইনজীবীর চেম্বারে অবস্থান করছিলেন তারা।

ছবি: সংগৃহীত।

গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে অস্ত্রসহ আটক করে।উদ্ধার হওয়া দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে রামদা, চাপাতি ও গাছি দা।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল সারোয়ার আরও বলেন, আটক ১১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।