দালাল চক্র ও লাইসেন্স বিহীন ব্যবসার অভিযোগ : যশোরে ২ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে অবস্থিত আলোচিত ডিএনএ ডায়াগনস্টিক সেন্টার ও পিয়ারলেস ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।

বেঞ্চ সহকারী সাইদুর রহমান জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস এবং সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ডা. আবির হোসেনের নেতৃত্বে একটি টিম শহরের হাসপাতাল রোডে অভিযান চালায়। এসময় একই ভবনে অবস্থিত প্রতিষ্ঠান দুটির বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় তাৎক্ষণিকভাবে সেগুলো সিলগালা করার নির্দেশ দেওয়া হয়।

ছবি: লোকসমাজ।

সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ডা. আবির হোসেন বলেন ডিএনএ ডায়াগনস্টিক সেন্টার নামের প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দালাল ব্যবহার করে সাধারণ রোগীদের প্রতারিত করার অভিযোগ ছিল। সিভিল সার্জন অফিস থেকে তাদের বারবার সতর্ক করা হলেও কোনো পরিবর্তন আসেনি। ফলে জনস্বার্থে এটি সিলগালা করা হয়।

অন্যদিকে প্রয়োজনীয় ও বৈধ লাইসেন্স ছাড়াই প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম

ছবি: লোকসমাজ।

পরিচালনা করছিল। আইন অনুযায়ী বৈধ কোনো নথি দেখাতে না পারায় এটি বন্ধ করে দেওয়া হয়।

 

এসময় তিনি আরো বলেন স্বাস্থ্যসেবা নিয়ে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা বরদাশত করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।