যশোরে বইয়ের চাহিদা অনেক প্রাপ্তি সামান্য

0
সংগৃহীত ছবি

স্টাফ রির্পোটর ॥ সম্পূর্ণ না হলেও বছরের প্রথম দিনে যশোরের শিক্ষার্থীরা দু’একটি বই হাতে পেয়েছে। মাধ্যমিকে চাহিদার মাত্র ৪ শতাংশ ও প্রাথমিকে ২৫ শতাংশ বই যশোরে এসেছে। প্রাপ্ত বইগুলো স্কুলে স্কুলে পৌঁছে গেছে। এরমধ্যে সপ্তম শ্রেণির ৩টি ও ৪র্থ শ্রেণির তিনটি বই যশোরে এসেছে। অন্য শ্রেণির শিক্ষার্থীদের শূন্য হাতে ফিরতে হয়েছে। জেলা শিক্ষা অফিস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
বছরের প্রথম দিন পুর্ণ প্রস্তুতি নিয়েই স্কুলে স্কুলে জড়ো হয় শিক্ষার্থীরা। তবে অন্য বছরগুলোর মত প্রথম দিনে সবাই বই হাতে পাননি। প্রথম দিনের স্কুলে খেলাধূলা করে করে বাড়ি ফিরেছেন শিক্ষার্থীরা। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, ১৫ জানুয়ারির মধ্যে সব বই বিতরণের পরিকল্পনা রয়েছে।
যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, জেলায় প্রাথমিক বিদ্যালয়ের জন্য ১৩ লাখ ৩৬ হাজার ৫০টি বইয়ের চাহিদা রয়েছে। ১ জানুয়ারি সকাল পর্যন্ত যশোরে এসেছে ৩ লাখ ৪৫ হাজার ৭৪৪টি। যা চাহিদা ২৫ শতাংশ। যশোরে এসেছে শুধুমাত্র ৪র্থ শ্রেণির তিনটি বই। জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মাধ্যমিক ৪০ লাখ ৫৬ হাজার ২৭৫টি বইয়ের চাহিদা থাকলেও এসেছে ১ লাখ ৮৯ হাজার ৬৫১টি। যা চাহিদা মাত্র ৪ শতাংশ। প্রাপ্ত বইয়ের মধ্যে শুধুমাত্র ৭ম শ্রেণির তিনটি বই রয়েছে।
জেলা প্রথমিক শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম জানিয়েছেন, বই পাওয়া মাত্রই স্কুলে স্কুলে পৌছানো হচ্ছে। যত দ্রুত সম্ভব শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে সকলেই আন্তরিক আছেন।