যশোরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে অসহায়দের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের অসহায় মানুষের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী প্রদান করা হয়েছে।

শুক্রবার রেলগেট এলাকায় নগর বিএনপির ৬ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে গৃহ নির্মাণ সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান বাবু।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।