যশোরে নওয়াপাড়া ইউনিয়ন মহিলা দলের দুটি কমিটি গঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন মহিলা দলের ৪,৫ ও ৬ এবং ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার নওয়াপড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মীসভা থেকে কমিটি গঠন করা হয়।
কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফ। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক। কর্মীসভায় নওয়াপাড়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি সুফিয়া মাহমুদ রেখার সভাপতিত্বে এবং সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপত সেলিনা পারভিন শেলীর পরিচালনায় কর্মীসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপি নেতা আলাউদ্দিন আলা, সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মনোয়ারা মোস্তফা, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান বাবলু, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সাবেক সভাপতি শাহজালাল প্রমুখ।
পরে ৪,৫ ও ৬ এবং ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের আঞ্চলিক কমিটি গঠন করা হয়। ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের আঞ্চলিক কমিটির নেত্রীরা হলেন, আহ্বায়ক সুফিয়া বেগম, যুগ্ম-আহ্বায়ক ইসমত আরা, সদস্য শারমীন আক্তার, শুকুরন নেছা, সালেহা বেগম, পারভীন, জোহরা, নাসরিন আক্তার, কোহিনুর , কাকলী, মিতু, আলেয়া, রাবেয়া, রাজিয়া সুলতানা, বিউটি খাতুন, রেশমা, মমতাজ বেগম, মাজেদা ফারুক, জেসমিন সুলতানা, ইরানী বেগম ও লাইলা খাতুন।
৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কমিটির নেতারা হলেন, আহ্বায়ক লাভলী বেগম, যুগ্ম-আহ্বায়ক জাহানারা বেগম, সদস্য চম্পা, আফরোজা, বিউটি খাতুন, রিজিয়া বেগম, জোসনা বেগম, শিউলি খাতুন, রাশিদা, ফাহিমা বেগম, পপি, রেশমি আক্তার, শান্তা ও সুবর্ণা।