যশোরে দুইদিনব্যাপী সাঁতার লিগ শুরু

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং সাঁতার ও ওয়াটার পোলো পরিষদের ব্যবস্থাপনায় শুরু হয়েছে দুইদিনব্যাপী জেলা সাঁতার লিগ।  বৃহস্পতিবার যশোর সুইমিংপুলে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগের উদ্বোধন করেন যশোর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান।
সাঁতার ও ওয়াটার পোলো পরিষদের সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মোকসেদ সফী, যুগ্ম সম্পাদক এবিএম আখতারুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন পরিষদের সম্পাদক গোলাম মোর্শেদ লিন্টু।
দুইদিনব্যাপী সাঁতার লিগে শতাধিক প্রতিযোগী অংশ নিয়েছেন। আজ শুক্রবার বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদানের মাধ্যমে সাঁতার লিগ শেষ হবে।