মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ সিরাপ ও কীটনাশক জব্দ

0
ছবি: সংগৃহীত।

ঝিনাইদহ সংবাদদাতা ॥ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২৫৭ বোতল ভারতীয় সিরাপ (মাদক), ৮ হাজার ৮৫০ পিস ভারতীয় ওষুধ এবং ১৯১ প্যাকেট কীটনাশক জব্দ করেছে বিজিবি।

মহেশপুর ব্যাটালিয়ন-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, বুধবার ভোরে মহেশপুর উপজেলার বেলেহাটি মসজিদের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬৭ বোতল ভারতীয় সিরাপ জব্দ করা হয়।

অন্যদিকে, একই দিন ভোরে বিজিবির পৃথক অভিযানে উপজেলার শিংনগর গ্রামের হালদার পাড়ার পাকা রাস্তার পাশ থেকে ৯০ বোতল ভারতীয় সিরাপ ( মাদক) জব্দ করা হয়।

এছাড়াও এদিন সকাল ৮টার দিকে উপজেলার গয়েশপুর গ্রামের সোনা মিয়ার ধান খেতের মধ্য থেকে পরিতক্ত অবস্থায় ৮ হাজার ৮৫০ পিস ভারতীয় ওষুধ এবং ১৯১ প্যাকেট কীটনাশক জব্দ করা হয়।