যশোরে তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

0

স্পোর্টস রিপোর্টার ॥ তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা যশোরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়েছে।  সোমবার শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার তুলে দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী।
মাদ্রাসর অধ্যক্ষ আজমল হুসাইনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিল রাজিবুল আলম, মাদ্রাসার সহকারী শিক্ষক আসাদুজ্জামান, হাফিজুর রহমান, মাহমুদল হাসান, মাসুম বিল্লাহ প্রমুখ। এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৪০টি ইভেন্টে সাড়ে তিনশতাধিক প্রতিযোগী অংশ নেয়।