যশোরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের বড় বাজারের হাটখোলা রোড এলাকায় শনিবার দুপুরে অভিযান চালিয়ে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনসপেক্টর আমানউল্লাহর নেতৃত্বে একটি টিম বড় বাজারের হাটখোলা রোডের জয় মা ভান্ডারের সামনে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই জনকে আটক করা হয়।

আটকৃতরা হলেন, শহরের লোন অফিসপাড়া এলাকার মৃত দুলাল কাজীর ছেলে আব্দুর রহমান ও বেজপাড়া সাদেক দারোগার মোড় এলাকার মৃত কাশীনাথ ব্যানার্জির ছেলে মিন্টু ব্যানার্জি।