যশোরে জয়তীর ‘দ্য গোল্ডেন গ্রিল’ শাখার উদ্বোধন

0

দক্ষিণবঙ্গের অন্যতম নারী ও শিশু উন্নয়নমূলক প্রতিষ্ঠান জয়তী সোসাইটি যশোর শহরে নারীদের পরিচালনায় একটি ব্যবসাকেন্দ্র পরিচালনা করে থাকে। জয়তী ব্যবসাকেন্দ্রে ‘দ্য গোল্ডেন গ্রিল’ নামে একটি নতুন শাখা শনিবার সকালে জয়তী সোসাইটিতে উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এদিন অনুষ্ঠানের শুরুতে বেলুন, কবুতর ওড়ানো ও ফিতা কাটার মাধ্যমে জয়তী সোসাইটির দ্য গোল্ডেন গ্রিল এর শুভ উদ্বোধন করেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছা. খালেদা খাতুন রেখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক এমডি এ.এ.এম জাকারিয়া মিলন ও তার সহধর্মিণী হোসনে আরা বেগম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, চাঁচড়া মাতৃ হ্যাচারির প্রোপ্রাইটর জাহিদুর রহমান,লোন অফিস পাড়ার সমাজসেবক সালেহা খাতুন, ষষ্ঠীতলাপাড়ার সমাজসেবক ডা. নাজিম উদ্দিন মোল্লা। এছাড়া আরও উপস্থিত ছিলেন জয়তী ৬০ ঊর্ধ্ব নারীসেবা কর্মসূচির সহ-সভাপতি পরিতোষ কুমার বিশ^াস, সভাপতি নূরুল ইসলামসহ জয়তী সোসাইটির সকল কর্মী ও কর্মকর্তা। বিজ্ঞপ্তি