মরহুম হাবিবুর রহমান বিশ্বাস ও মরহুম সাজেদুর রহমান ডাবলুর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের শার্শার মরহুম হাবিবুর রহমান বিশ্বাস ও মরহুম সাজেদুর রহমান ডাবলুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। হাবিবুর রহমান বিশ্বাস মাধ্যমিক পাবলিক স্কুলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্মরণসভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ মো. খাইরুজ্জামান মধু। অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন বেনাপোল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ এস এম মাহবুবুল আলম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বেনাপোল ইউনিয়নের সাবেক সভাপতি আলহাজ মাছুদুর রহমান মিলন, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দীন, বেনাপোল পৌর বিএনপির ১ নং যুগ্ম সম্পাদক মো: মেহেরুল্লাহ, বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব মো. রায়ানুজ্জামান দিপু, ভবারবেড় কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মাস্টার আয়ুব হোসেন।

উক্ত দোয়া ও স্মরণসভায় স্থানীয় সমাজের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং মরহুমদ্বয়ের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।