যশোরে ছাত্রদলের প্রস্তুতিসভা

0

স্টাফ রিপোর্টার ॥ মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকীর কর্মসূচি সফলে যশোর নগর ও সদর উপজেলা ছাত্রদলের যৌথ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ মে) জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন। সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,সংগঠনের জেলা সভাপতি রাজিদুর রহমান সাগর,সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি,সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান,নগর ছাত্রদলের আহ্বায়ক সুমন আহমেদ,সদস্য সচিব মাসুদ কায়সার ইস্তি,সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পিকুল হোসেন প্রমুখ।