যশোরে চাঁদাবাজি মামলায় আলোচিত আনোয়ারুল কবীরের বিরুদ্ধে চার্জশিট

0

 

স্টাফ রিপোর্টার ॥ মানহানি ও চাঁদাবাজির একটি মামলায় বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বহুল আলোচিত আনোয়ারুল কবীরের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাজমুল হাচান আদালতে এই চার্জশিট দাখিল করেন।
অভিযুক্ত আনোয়ারুল কবীর ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা গ্রামের মৃত এরাশাদ আলী মন্ডলের ছেলে। বর্তমানে তিনি ঢাকার মিরপুর শেওড়া পাড়া পিরেরবাগ এলাকার বাসিন্দা। তবে তিনি জাতীয় পরিচয়পত্রে ঠিকানা যশোর শহরের খড়কির মাওলানা শাহ আব্দুল করিম রোড ব্যবহার করেছেন।
উল্লেখ্য, গত বছরের ২৪ মে সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ আলোচিত আনোয়ারুল কবীরের বিরুদ্ধে ফেসবুকে ভিত্তিহীন ও মানহানিকর পোস্ট করা এবং হোটসআ্যাপের মাধ্যমে ৩ লাখ টাকা চাঁদাদাবির অভিযোগে কোতয়ালি থানায় মামলা করেছিলেন। ওই মামলার তদন্ত শেষে আনোয়ারুল কবীরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুুলিশ।