যশোরে করোনা উপসর্গে নারীর মৃত্যু আক্রান্ত ১৩

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরে করোনা সন্দেহে অনিতা সাহা (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আরো ১৩জন নতুন করে আক্রান্ত হয়েছেন।
মৃত অনিতা সাহা যশোর শহরেরর বেজপাড়া এলাকার গোপাল চন্দ্রের স্ত্রী। যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেড জোনে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়। নিজ বাসায় করোনার উপসর্গ নিয়ে অনিতা সাহা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে গত ২০ জুন রাত ১১টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর আগে গত ৩১ জানুয়ারি তিনি যশোর বক্ষব্যাধি হাসপাতাল থেকে টিবি রোগের চিকিৎসা নেন। এদিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টার থেকে ৪৬টি নমুনা পরীক্ষা করে ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া অ্যান্টিজেনে ৩৬টি নমুনা পরীক্ষা করে ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মোট ৮২টি নমুনা পরীক্ষায় ১৩ জন আক্রান্ত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন।