যশোরে ইয়াবাসহ যুবক আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিরাজ হোসেন (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মিরাজ সদর উপজেলার নরেন্দ্রপুর পূর্বপাড়ার মৃত নওয়াব আলী দফাদারের ছেলে। ডিবি পুলিশের এসআই রইচ আহমেদ জানিয়েছেন, গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মিরাজের বাড়ির পাশ থেকে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।