মণিরামপুরে অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বজলুর রহমানের ইন্তিকাল

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ মণিরামপুর মহিলা আলিম মাদ্রাসা, পাতন দাখিল মাদ্রাসাসহ প্রায় অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা বজলুর রহমান ক্যান্সারে আক্রান্ত হয়ে যশোরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি মণিরামপুর সদর ইউনিয়নের পাতন গ্রামের মৃত বদর উদ্দীন মোড়লের সেজো ছেলে। তার প্রতিষ্ঠিত পাতন দাখিল মাদ্রাসা মাঠে দুপুরে হাজারো মুসল্লির অংশগ্রহণে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে পিতা-মার কবরের পাশে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিকভাবে জানা যায়, মণিরামপুর মহিলা আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা বজলুর রহমান ২০১৯ সালে অবসর গ্রহণ করেন। এর পর থেকে তিনি দুরারোগ্য ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হন। গত সপ্তাহে তার অবস্থার অবনতি হলে যশোর ইবনে সিনা হাসপাতালের আইসিইউতি(ইনসেনটিভ কেয়ার ইফনিট) ভর্তি করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাতটার দিকে তিনি ইন্তেকাল করেন। দুপুরে জোহর নামাজের পর হাজারো মুসল্লির অংশগ্রহণে পাতন দাখিল মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে পিতা-মার কবরের পাশে তাকে দাফন করা হয়। জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, মণিরামপুর থানা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, সাবেক সভাপতি মোহাম্মদ মুছা, যুগ্ম আহবায়ক আসাদুজ্জমান মিন্টু, ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, যুবলীগের সাবেক আহবায়ক মনিরুজ্জামান মিল্টন, মাছনা মাদ্রাসার মুহতামিম মুফতি ইয়াহিয়া, লাউড়ি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মফিজুর রমাহন, যশোর আমিনিয়া কামিল মাদ্রাসার উপাধাক্ষ্য মাওলানা নূরুল ইসলাম, মণিরামপুর মহিলা আিলম মাদ্রাসার অধ্যক্ষ মহসিন আলী, বেনাপোল মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াস আলী, মাওলানা হাফিজুর রহমান, কবির হোসেন প্রমুখ।