যশোরে ইয়াবাসহ আটক ২

0

স্টাফ রিপোর্টার॥ যশোরে আলাদা অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে। সদর পুলিশ ফাঁড়ির এএসআই গাজী খায়ের জানিয়েছেন, শুক্রবার রাতে মোল্লাপাড়ার একটি সেলুনের সামনে থেকে ১৫পিস ইয়াবা ট্যাবলেটসহ মেহেদী হাসান রাজা (২৫) নামে এক যুবককে আটক করা হয়। রাজা ওই এলাকার ফজলুল করীম টুটুলের ছেলে।
নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের এসআই নাজমুল হাচান জানিয়েছেন, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রুপদিয়া বাজার থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তৌফিক হাসান (২৬) নামে অপর এক যুবককে আটক করা হয়। তৌফিক সদর উপজেলার চুড়ামনকাঠি ছাতিয়ানতলা গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে।