যশোরে ইজিবাইক শ্রমিকলীগের সম্মেলন অনুষ্ঠিত

0

 

 

স্টাফ রিপোর্টার॥ যশোর জেলা ইজিবাইক শ্রমিকলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার যশোর জেলা পরিষদ মিলনায়তনে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি জবেদ আলী। প্রধান বক্তা ছিলেন জেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জাতীয় শ্রমিকলীগের সহ-সভাপতি আজিজুল আলম মিন্টু, সহ-সভাপতি মোর্ত্তজা হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহীন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমান বিপুল, অর্থ সম্পাদক আব্দুর রউফ মিঠু, সহ-সম্পাদক মহব্বত উল্লাহ, সহ-সম্পাদক শাহজান কবীর মুকুল, সহ-ক্রীড়া সম্পাদক আবুল কাশেম।
জেলা ইজিবাইক শ্রমিকলীগের আহবায়ক আবু হাসান টাংকুর সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক শেখ তৌহিদুর রহমান শাহীনের সঞ্চলনায় শ্রমিকলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে আবু হোসেন টাংকুকে সভাপতি, রবিউল ইসলাম কচিকে সাধারণ সম্পাদক, ফারুক হোসেনকে সহ-সভাপতি, মোহাম্মদ মুন্নাকে যুগ্ম-সাধারণ সম্পাদক ও মোহাম্মদ সেলিমকে সাংগঠনিক সম্পাদক করে পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। আগামী ২০ জুনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।