যশোরে আরও দু’জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে আরও দু’জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন। ঢাকা থেকে যশোরে আসার পর তাদের পরিবারে এ রোগ শনাক্ত হয়। আক্রান্তরা হচ্ছেন- ঢাকা ওয়ার্ল্ড ইউনিভার্সিটির বিএসসি ইঞ্জিনিয়ারিং ৩য় সেমিস্টারের ছাত্র সদর উপজেলার বসুন্দিয়া গ্রামের তৌহিদুর রহমানের পুত্র শেখ জুনাইদ (২২) এবং ঢাকা ইউনিলিভারের কর্মচারী যশোর শহরের শংকরপুরের জাহাঙ্গীর আলমের পুত্র রাকিব (২৬)।
আক্রান্তরা জানিয়েছেন, ঢাকায় ৬ দিন তারা জ্বরে ভুগেছেন। জ্বর নিয়ে বাড়িতে আসার পর তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর শরীরে ডেঙ্গু ভাইরাস শনাক্ত হয়। এর আগে কয়েকজন নিজ বাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। সিভিল সার্জন অফিসের এমওসিএস ডা. রেহেনেওয়াজ জানিয়েছেন, গতকাল পর্যন্ত যশোরে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ১শ’ ৩ জন। আক্রান্তদের মধ্যে আনোয়ারা বেগম নামে এক নারী মৃত্যুবরণ করেছেন। তার বাড়ি মনিরামপুরে।