যশোরে আরএন রোড বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে শহরের আরএন রোড বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শহরের আরএন রোডে আয়োজিত এই মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে খাবার তুলে দেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন খোকন।

খাবার বিতরণকালে জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও মানবিক দর্শনকে ধারণ করেই বিএনপি রাজনীতি করে। দলটির মূল লক্ষ্যই হলো জনগণের সেবা করা। সেই ধারাবাহিকতায় সাধারণ মানুষের দুঃখ-কষ্টে বিএনপি সবসময় পাশে থাকার চেষ্টা করে। তাঁর ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে দলের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি পালন করা হচ্ছে এবং এরই অংশ হিসেবে আজকের এই আয়োজন।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, যুগ্ম আহ্বায়ক হাসান আহমেদ, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন,

এছাড়াও কর্মসূচিতে আরএন রোড বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।