যশোরে আইসোলেশন ওয়ার্ডে একজনের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার ॥ করোনার উপসর্গ নিয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ওহাব আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ জানিয়েছে, করোনার উপসর্গ শ্বাসকষ্ট, ঠান্ডা, গলায় ব্যথা নিয়ে গতকাল ভোর সাড়ে ৬টার দিকে ওহাব আলী হাসপাতালের আইসোলেমন ওয়ার্ডে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টা ২০ মিনিটের দিকে তার মৃত্যু হয়। মৃত ওহাব আলীর বাড়ি যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামে। মৃত্যুর পর করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃত দেহ নিয়ে স্বজনরা সতর্কতার সাথে পারিবারিক কবরস্থানে দাফন করেছেন।