চৌগাছায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার,চৌগাছা (যশোর) ॥ চৌগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়। নির্বাহী অফিসার ফারজানা ইসলামের সভাপতিত্বে সভায় আলোচনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিএমএ মুনীব।

সভায় আলোচনা করেন উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, জামায়াতের উপজেলা শাখার আমির মাও. গোলাম মোর্শেদ, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, জামায়াতের সেক্রেটারি মাও. নুরুজ্জামান, থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ, আন্দুলিয়া বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শরীফ কবির আহম্মদ প্রমুখ।

এ সময় উপজেলা কৃষি অফিসার মুসাব্বির হুসাইন, শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মেসবাউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান ই গুলশানসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।