যশোরে অস্ত্রসহ কুখ্যাত চোর আলামিনকে আটক করেছে র‍্যাব

0
আটক, আলোচিত চোর আলামিন (২৮)।

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বহুল আলোচিত চোর আলামিন (২৮) কে আটক করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। শনিবার সকালে শহরের পুলেরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি। তিনি জানান, আলামিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, আটক আলামিন যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার মৃত রইচ উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ প্রায় দেড় ডজন মামলা রয়েছে।