যশোরে অপু হত্যা মামলার আসামি আনোয়ার আটক

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের পশ্চিম বারান্দীপাড়া খালধার রোডে হত্যাসহ ৭ মামলার আসামি অনুরাগ ইসলাম অপু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আনোয়ার হোসেনকে রোববার আটক করেছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানা পুলিশের এসআই মো. আলিমুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে শংকরপুর বাসটার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে অপু হত্যা মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি আনোয়ার হোসেনকে তারা আটক করেন। পরে ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, মামলার এজাহারভুক্ত অপর আসামিদের আটকের জোর প্রচেষ্টা চলছে।
স্থানীয়রা জানান, অপু হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত ইয়াদ, কুদ্দুস ও কুরবানকে এখনো আটক করতে পারেনি পুলিশ। তাদের আটক করতে পারলে হত্যার রহস্য উদঘাটন হতে পারে। সূত্র জানায়, ইয়াদ, কুদ্দুস চিহ্নিত সন্ত্রাসী। তারা নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত।
উল্লেখ্য, গত ৭ জুন সকালে শহরের পশ্চিম বারান্দীপাড়া খালধার রোডে প্রতিপক্ষ সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে নিহত হয় হত্যাসহ ৭ মামলার আসামি অপু। এ ঘটনায় নিহতের মা মোছা. নুরজাহান সীমা ৭ জনকে আসামি করে গত ৯ জন রাতে কোতয়ালি থানায় একটি মামলা করেন।