যশোরের ৮২৫ কৃতি শিক্ষার্থীকে কওমী মাদরাসা পরিষদের সংবর্ধনা

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরে কওমী মাদরাসা পরিষদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার শহরের জামিয়া কুরআনিয়া বকচর মাদরাসার মিলনায়তনে খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ২০২৪ শিক্ষাবর্ষে আল-হাইআতুল উলইয়ালিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অধীনে ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় যশোর জেলার ৫১৪ জন ছাত্র এবং ৩১১ জন ছাত্রীসহ মোট ৮২৫ জন মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের সহ-সভাপতি মাওলানা আবু তলহা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদ যশোর জেলা শাখার সভাপতি মাওলানা আনোয়ারুল করীম যশোরী এবং বিশেষ অতিথিদের মাধ্যে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদ যশোর জেলা শাখার সেক্রেটারী মাওলানা আব্দুল মান্নান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের মহাসচিব মাওলানা নাসীরুল্লাহ, মাওলানা রুহুল আমীন, মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা বেলায়েত হোসেন, মাওলানা রশিদ আহমাদ বিন ওয়াক্কাস, মাওলানা নাজির উদ্দীন, মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা শওকত হোসাইন, মুফতি শামসুর রহমান, মুফতি মাহমুদুল হাসান, মুফতি কামরুল আনোয়ার নাইম, মুফতি আব্দুর রহমান এযাযী, মুফতি আব্দুর রাজ্জাক প্রমুখ নেতৃবৃন্দ।