যশোরের ৮টি বাঁওড় নবায়নের দাবিতে মৎস্যজীবীদের স্মারকলিপি

0

যশোর জেলার ইফাদ (আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল) প্রকল্পভুক্ত ৮টি বাঁওড়ের নবায়নের দাবিতে বৃহস্পতিবার সকালে যশোর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। যশোর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক মো. আবু তোহা। এ সময় উপস্থিত ছিলেন- জেলা মৎস্যজীবী লীগের নেতা নারায়ণ চন্দ্র, আদম আলী, শাহীদ ইমরান সবুজসহ অন্যান্য নেতৃবৃন্দ। বাঁওড় নেতারা জানান, সরকারের সাথে সংশ্লিষ্ট ৮টি বাঁওড়ের ৫০ বছরের জন্য চুক্তি হয় ইফাদ প্রকল্পের। এই প্রকল্পের মেয়াদ ৫০ বছর। ইতোমধ্যে ৩০ বছর সমিতির মৎস্যজীবীরা সুষ্ঠুভাবে মাছ চাষ করছেন। কিন্তু আরও ২০ বছর বাকি থাকলেও মৎস্য সমিতির কাছে জেলা প্রশাসন আর নবায়ন করছেন না। এ অবস্থায় সমিতির নেতৃবৃন্দ যশোর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন। যাতে আবারও তাদের নামে ওই বাঁওড়গুলো নবায়ন করা হয়। এর মাধ্যমে তারা পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে। বিজ্ঞপ্তি।