যশোরের ১০ ইউনিয়ন পরিষদে প্রশাসক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ১০ ইউনিয়ন পরিষদে অনুপস্থিত চেয়ারম্যানদের স্থলে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের কার্যক্রম ও জনসেবা সচল রাখতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেয়া হয়েছে। সোমবার ২ ডিসেম্বর জেলা প্রশাসক মো. আজহারুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ জারি হয়েছে।
আদেশে মনিরামপুরের ঝাপা ইউনিয়নে ঝাপা ইউনিয়নে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, দুর্বাডাঙ্গার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাযহারুল আনোয়ারের স্থলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা, সদরের লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলীমুজ্জামানের স্থলে উপজেলা সমবায় কর্মকর্তা, ইছালী ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মোছা.ফেরদেীসী ইয়াসমিনের স্থলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপশহর ইউনিয়নের চেয়ারম্যান এহসানুর রহমানের স্থলে উপজেলা কৃষি কর্মকর্তা এবং ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ সোহরাব হোসেনের স্থলে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া শার্শার লক্ষণপুর ইউনিয়নের আনোয়ারা খাতুনকে সরিয়ে উপজেলা আইটি কর্মকর্তা, গোগা ইউনিয়নের তবিবর রহমানকে সরিয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, বাঁগআচড়া ইউনিয়নের আব্দুল খালেকের স্থলে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং উলাশী ইউনিয়নের রফিকুল ইসলামের স্থলে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।