যশোরের সাংবাদিক কোমর আহমেদের ইন্তিকাল : বিভিন্ন মহলের শোক

0

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক যশোরের স্টাফ রিপোর্টার কোমর আহমেদ ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল দুপুর ১টার দিকে যশোর শহরের বেজপাড়া মেইন রোডস্থ নিজ বাসায় তিনি হৃদ রোগে আক্রান্ত হন। দুপুর ১টা ২৫ মিনিটে চিকিৎসার জন্যে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক সৌরভ দাস তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে কোমর আহমেদের বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী আয়েশা খাতুন, দু’শিশু পুত্র আলিফ আহমেদ (৬) ও আবির আহমেদ (২)সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। কোমর আহমেদের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে যশোরের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে। সাংবাদিক নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেন্ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। অনুরূপভাবে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ শোক জ্ঞাপন করেছেন। কোমর আহমেদ ছিলেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য। তার মৃত্যুতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমীন গাজী, মহাসচিব এম আব্দুল্লাহ শোক জ্ঞাপন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাক আহসান কবির বাবু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি শহীদ জয়, সাধারণ সম্পাদক মো. আকরামুজ্জামান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংবাদিক নেতা মহিদুল ইসলাম মন্টু, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম গভীর শোক জ্ঞাপন করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। গভীর শোক প্রকাশ করেছে দৈনিক লোকসমাজ পরিবার। পত্রিকার সম্পাদক নার্গিস বেগম, ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টুসহ সকল সাংবাদিক প্রয়াত কোমর আহমেদের বিদেহি আত্মার মঙ্গল কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।