শার্শায় নিষিদ্ধ আ.লীগ নেতা ইউপি সদস্য নাসির উদ্দীন গ্রেফতার

0
ছবি: সংগৃহীত।

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা ॥ শার্শা উপজেলার কায়বা ইউনিয়ন পরিষদের সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীনকে (৫৯) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে কায়বা ইউনিয়নের বাগুড়ি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর নাসির উদ্দীন সম্প্রতি নিজ এলাকায় ফিরে আসেন। গোপন খবরের ভিত্তিতে শার্শা থানা পুলিশের একটি দল বুধবার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।