ঝিকরগাছায় গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

0
ছবি: সংগৃহীত।

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে ঝিকরগাছায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঝিকরগাছা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ।

সভায় জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযথভাবে পালনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

সভায় বক্তব্য রাখেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ঝিকরগাছা সন্তান শহীদ ইমতিয়াজ আহমেদ জাবিরের পিতা নওশের আলী, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা নূরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আখতার, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আঁখি খাতুন প্রমুখ।

সভায় আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।