যশোরের বিষমুক্ত সবজি বিশ্ব বাজারের সুনাম অর্জন করেছে

0

 

চুড়ামনকাটি (যশোর) সংবাদদাতা॥ বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্রশ্রী বলেছেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। কৃষিখাতের উন্নয়নের জন্য সরকার সবচেয়ে বেশি ভর্তুকি দিয়ে যাচ্ছে। যা আগামীতেও অব্যহত থাকবে।
ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ইর্ন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটি এবং বাংলাদেশ ফ্রুটস ভেজিটেবলস এন্ড এলাইড প্রোডাক্টস এক্রাপোর্টার্স এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত মাঠ দিবসে তিনি এ কথা বলেন।
শনিবার যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের লাউখালি গ্রামে অনুষ্ঠিত আইপিএম পদ্ধতিতে রপ্তানিযোগ্য বেগুন উৎপাদন শীর্ষক মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন  ।
যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মোঃ এখলাছ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য অতিরিক্ত সচিব আরও বলেন, বিষ মুক্ত সবজি চাষে যশোর অঞ্চলের কৃষকরা সারা বিশ্ ব্যাপী সুনাম অর্জন করছেন। যে কারণে বিশ্ব বাজারে বাংলাদেশের সবজির চাহিদা দিন দিন বাড়ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি ঢাকার উদ্ভিদ সংগনিরোধ উইং ড. সৈয়দ মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ ফ্রুর্টস ভেজিটেবলস অ্যান্ড এলাইড প্রোডাক্টসের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনসুর। বক্তব্য রাখেন আই পি এম বিভাগের কৃষি কর্মকর্তা ড.শফিকুল আক্তার,বাংলাদেশ এগ্রো বিজনেজ বিভাগের মঞ্জুরুল ইসলাম, ফিড দ্যা ফিউচারের কর্মকর্তা মাধব চন্দ্র দাস,অনুপ কুমার রায় প্রমুখ।অনুষ্ঠানটি পরিচালনা করেন,যশোর সদর উপজেলা কৃষি অফিসার শেখ সাজ্জাদুল ইসলাম।