যশোরের কাশিমপুরে ওয়ার্ড বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

0

চুড়ামনকাটি (যশোর) সংবাদদাতা ॥ যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নে ৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দৌলতদিহি স্কুল মাঠে এ সভা হয়। সভায় ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমদাদুল হক মিলন সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আয়ূব হোসেন, সহ- সভাপতি নিজাম উদ্দিন, মাস্টার শরিফুল ইসলাম, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভির রায়হান তুহিন,ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলন, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পিকুল হোসেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবু, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর দিপু, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রহিম তরফদার,তাইজেল ইসলাম, আবুল কালাম, উজ্জল হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পিকুল হোসেন, সাকিবুর রহমান আকাশ,জাকির হোসেন, ছাত্রদল নেতা আব্দুল কাদের, রাব্বি হাসান প্রমুখ।