যবিপ্রবি দিবসে ইউজিসি চেয়ারম্যান : আমাদের গুণগতমানের শিক্ষা নিশ্চিত করতে হবে

0

যবিপ্রবি সংবাদদাতা॥ পরিমাণগত শিক্ষার চেয়ে গুণগতমানের শিক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। তিনি বলেছেন, এখন শিক্ষা প্রতিষ্ঠানের অভাব নেই। অর্থাৎ কোয়ান্টিটি আছে। কিন্তু গুণগতমানের শিক্ষা নেই। এখন আমাদের গুণগতমানের শিক্ষা নিশ্চিত করতে হবে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (যবিপ্রবি) এ ক্ষেত্রে অনেক এগিয়ে।
শনিবার দুপুর যবিপ্রবির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ এসব কথা বলেন। এর আগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় দিবস-২০২০ পালন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্র, সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা উৎসব, বিশ^বিদ্যালয়ের মূল সড়কে আল্পনা অংকন, কেক কাটাসহ নানা আয়োজন করা হয়। শিক্ষাকে বাণিজ্যিকরণ বন্ধের আহ্বান জানিয়ে অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বলেন, ‘ইভিনিং কোর্স বন্ধ করতে হবে। সমন্বিত ভর্তি পরীক্ষা নিশ্চিত করতে হবে। আমাদের নিজেদের স্বার্থের জন্য শিক্ষার্থীদের কষ্ট দিতে পারি না। এটা শিক্ষকদের ভূমিকা হতে পারে না। সমাজে শিক্ষকদের সঠিক ভূমিকা রাখতে হবে। তাহলে গুণগগমানের শিক্ষা ফিরে আসবে। আগের দিনের মতো শিক্ষকদের মান মর্যাদা ফিরে আসবে। যেভাবে আমাদের শিক্ষকেরা সম্মান পেতেন, আমরা সেইভাবে সম্মান পাবো। এ জন্য শিক্ষকদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে।’ সভাপতির বক্তব্যে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, অপরাজনীতিমুক্ত শিক্ষা ও গবেষণা সহায়ক পরিবেশের কারণেই যবিপ্রবি আজকে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্য আমরা চাকরি চাইবো না, চাকরি দেব। তিনি বলেন, যে কর্মকা- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের পরিপন্থী, যা সোনার বাংলা গড়ার পথে অন্তরায়। যে কর্মকা- ক্লাস-পরীক্ষা বন্ধ করে দিয়ে দেশকে পিছিয়ে দেয়, দুর্নীতি-সন্ত্রাসকে প্রশ্রয় দেয়- আমি তাকে রাজনীতিই মনে করি না। র‌্যাগিং নামক জঘণ্য মানসিক বৈকল্যকে এ বিশ্ববিদ্যালয় থেকে চিরতরে নির্মূল করা হয়েছে। তারপরও র‌্যাগিংয়ের মতো ভয়াবহ ব্যাধিতে কেউ জড়িত থাকলে বা সহযোগিতা করলে, তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। যশোর জেলার পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘একজন বড় ভাই হিসেবে তোমাদের কাছে অনুরোধ, ভুল বন্ধুদের সংস্পর্শে যাবে না। মাদকে জড়াবে না। জঙ্গিবাদে জড়াবে না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এগুলোর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। সুতরাং তোমরা এগুলো থেকে দূরে থাকবে। বিশ^বিদ্যালয়ের আইনশৃঙ্খলা রক্ষায় সব সময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। ১৩তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সকল বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয় পিঠা উৎসব। হরেক রকমের পিঠার পসরা সাজিয়ে নিজ নিজ বিভাগ তুলে ধরে তাদের সৃজনশীলতা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কে আঁকা হয় মনোমুগ্ধকর আল্পনা। বিকেলে বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী, আমন্ত্রিত শিল্পী এবং জনপ্রিয় ওয়ারফেজ ও আভাসের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কনসার্ট। জনপ্রিয় গানের তালে মাতোয়ারা হন দর্শক-শ্রোতারা। পুরো আয়োজন বিশ^বিদ্যালয়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করে আইসিটি সেল। বিশ্ববিদ্যালয় দিবস অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর। উচ্চ শিক্ষার মাধ্যমে আধুনিক জ্ঞান চর্চা ও গবেষণার সুযোগ সৃষ্টির লক্ষ্যে ২০০৭ সালের ২৫ জানুয়ারি যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের সাজিয়ালী মৌজায় ৩৫ একর জায়গা জুড়ে বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয়।