ঝিকরগাছায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

0
ছবি: সংগৃহীত।

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনঅনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের ফিতা কেটে ও শিশুদের ক্যাপসুল খাওয়ায়ে উদ্বোধন করেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রশিদ, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মেহেদী হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আঁখি খাতুন, স্বাস্থ্য পরিদর্শক ফারুক হোসেন প্রমুখ।