যশোরে মাইক্রোবাসের ভেতর থেকে ইয়াবাসহ আটক ২

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে মাইক্রোবাসের ভেতর থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে আটক করেছে ডিবি পুলিশ। সদর উপজেলার রামনগরে এই অভিযান চালানো হয়

ডিবি পুলিশ জানায়, গত শনিবার ডিবি পুলিশের এসআই মো. কামাল হোসেন সদর উপজেলার রামনগরে অভিযান চালান। এ সময় সেখানে একটি মাইক্রোবাসের ভেতর থেকে দুই যুবককে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।

এরা হলেন, কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে রাসেল খান (৩৩) ও সদর উপজেলার কচুয়া খানপাড়ার মৃত বাবুল খানের ছেলে কামরুজ্জামান খান (৩২)।