যবিপ্রবিতে ফুলের টবে গাঁজার গাছ!

0

যবিপ্রবি সংবাদদাতা॥যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(যবিপ্রবি) শরীরচর্চা দপ্তরের শেখ রাসেল জিমনেসিয়ামের ফুলের টব থেকে ৪-৫ টি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। জিমনেসিয়ামের প্রবেশ পথে থাকা টবের মধ্যে একাধিক গাঁজাগাছের চারা আছে এমন খবর পেয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের উপস্থিতিতে ঘটনাস্থল থেকে গাঁজার চারাগুলো উদ্ধার করা হয়।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল জিমনেসিয়ামের সামনে আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করার সময় গাছগুলো উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে যবিপ্রবির শরীরচর্চা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম বলেন, টবে কি গাছ রয়েছে সেটা আমরা এখনো জানিনা। যে টবের মধ্যে গাছগুলো পাওয়া গিয়েছে সে টবগুলো আমাদের দপ্তরের না।