মোরেলগঞ্জে ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

0

মোরেলগঞ্জ(বাগেরহাট)সংবাদদাতা॥ মোরেলগঞ্জে আরাফাত রহমান কোকো ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা ১২টায় কুহারদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের উদ্যোগে এ ১৬ দলীয় ক্রিকেট খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বাগেরহাট জেলা বিএনপির নেতা কাজী খায়রুজ্জামান শিপন।
ক্রিকেট টুর্নামেন্ট উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার মোল্লা, বিএনপি নেতা এফ এম শামীম আহসান, মতিয়ার রহমান বাচ্চু, খ ম বদিউজ্জমান বদি, আসাদুজ্জামান মিলন, ফকির রাসেল আল ইসলাম প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষকদল নেতা মশিউর রহমান শফিক, মহিলাদল নেত্রী ফেরদৌসি, বলইবুনিয়া ইউনিয়ন বিএনপি নেতা লুৎফর রহমান ফকির প্রমুখ। খেলার প্রথমদিনে ছোলমবাড়িয়া একাদশ ক্রিকেট দল ও বকুলতলা ক্রীড়া একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে।