মোরেলগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার জাটকাসহ ১০ জেলে আটক

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটের মোরেলগঞ্জে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের ১৮০ মণ (৭২০০ কেজি) জাটকা ইলিশ, ১২ লাখ মিটার কারেন্ট জালসহ দুটি ট্রলার ও ১০ জেলেকে আটক করেছেন কোস্টগার্ড সদস্যরা। রোববার ভোররাত ৪ টার দিকে ট্রলার দুটি বলেশ্বর নদীর মোহনা থেকে আটক করে দুপুর ১২ টার দিকে তাদেরকে মোবাইল কোর্টে তোলা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমারের উপস্থিতিতে ট্রলারে থাকা বাগেরহাট ও শরখোলার ১০ জেলেকে ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।
একই সাথে ট্রলারে থাকা ৪ কোটি ৪৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ১২ লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে দেওয়া হয়। ৭ হাজার ২০০ কেজি জাটকা ইলিশ স্থানীয় এতিমখানা ও অসচ্ছল লোকদের মাঝে বিলিয়ে দেওয়া হয় বলে কোস্টগার্ড কর্মকর্তা মনজুর হোসেন জানিয়েছেন।