মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

0

তালা (সাতক্ষীরা ) সংবাদদাতা ॥ রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় আকলিমা বেগম (৭০) নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১০ দিকে তালা উপজেলার জালালপুর ইউনিয়নে জেঠুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকলিমা ওই গ্রামের মৃত সামছুর রহমান ফকিরের স্ত্রী। নিহতের ছেলে আছাদুর ইসলাম ফকির জানান, জেঠুয়া ফকির পাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় এক ব্যক্তির মোটরসাইকেলের ধাক্কায় তার মা গুরুতর আহত হন। মাকে উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১ টার দিকে তার মৃত্যু হয়। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।