মোংলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ মোংলার ফেরিঘাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জহুরা বেগম (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত জহুরা বেগম বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্বা এলাকার মৃত আহম্মদ শেখের মেয়ে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বৃদ্ধা মোংলা পৌর শহরে ভিক্ষাবৃত্তি করতেন। মোংলা ফেরি ঘাট এলাকায় রাস্তা পার হতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় মাথা থেতলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পলাতক রয়েছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।