মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির অবহিতকরণ সভা

0

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি॥ উপকূলীয়, চর ও হাওর এলাকায় জলবায়ু ঝুঁকিপূর্ণ জনপদগুলোর ঝুঁকি হ্রাস ও জলবায়ু সহিষ্ণুতা বৃদ্ধির জন্য মোংলায় বেসরকারি উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশনের জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা শীর্ষক কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় মোংলা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার দিপংকর দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোংলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমান, মোংলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ শাহিন, মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম, সাজেদা ফাউন্ডেশনের উর্ধ্বতন উপদেষ্টা মোঃ ফজলুল হক, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি, সাজেদা ফাউন্ডেশন এর উপদেষ্টা ড. সামিয়া এ সেলিম ।